অতি সহজেই Indexing API দিয়ে গুগলে ইনডেক্স
আপনি ব্লগে সহজেই ইন্ডেক্সিং করার জন্য একটি পদ্ধতি বা কৌশল অবলম্বন করতে পারেন। এই পদ্ধতিটি করতে বেশ কিছু ধাপ পার করে করে আপনাকে কাজগুলো সম্পন্ন করতে হবে। এতে ভয় পাওয়ার কিছু নেই । কারণ আপনার পোস্ট ইনডেক্সিংও প্রথম রেঙ্কে আসার জন্য এগুলো চালিয়ে যেতে হবে । তা না হলে আপনি ইন্ডেক্সিং কাজ না করেই এডসেন্স পাবেন না ।
আর এডসেন্স পাওয়ার জন্য আপনাকে তো কপিরাইট ফ্রি, অরিজিনাল ও ইউনিক কন্টেন্ট ব্যবহার করতে হবে। যাতে আপনার লেখার সাথে কারো লেখার না মিলে যায় ,এতে করে ট্রাফিকও বেশি আসবে। আর এর জন্য আপনাকে নিম্নোক্ত কাজ গুলি Google Cloud এ গিয়ে করতে হবে।
কাজের ধাপ সমূহ
- Google Cloud একাউন্ট খোলা
- Service Account করা
- Enable Indexing API
- JSON ফাইল তৈরি করে Download
- Google Search Console Permission Setting করা
- Google Colab একাউন্ট এর কাজ
- Google Drive সংযোগ করণ
- Google Colab এ API Key Path আপডেট
- Post Indexing করণ
নিচের কাজের ধাপ সমূহ অনুযায়ী কাজ করুন
Indexing API সক্ষম করতে যা যা করতে হবে
প্রথম ধাপে, গুগল ক্রোম বের করে সার্চ করে লিখুন ক্লাউড কন্সোল । Google Cloud Console এ গিয়ে একটি প্রজেক্ট তৈরি করে নিন।
Service Account খুলুন
এরপর দ্বিতীয় ধাপে, একটি Service Account তৈরি করুন তারপর IAM & Admin বিভাগে গিয়ে ক্লিক করুন । Google Cloud Console-এ Indexing API সক্ষম করা এবং আপনার পরিষেবা অ্যাকাউন্ট সেট আপ করার পরে "APIs & Services" এ গিয়ে Google Cloud Console-এ, "APIs & Services" এ নেভিগেট করুন।
Indexing API Enable করুন
এবার "Enable APIs and Services" এ ক্লিক করুন। Indexing API সক্ষম হলে সার্চ বারে "Indexing API" অনুসন্ধান করুন। একবার খুঁজে পেলে, এটিতে ক্লিক করুন এবং "Enable" নির্বাচন করুন।
তৃতীয় ধাপে, এখানে একাউন্টের নাম লিখুন এবং তাতে Account ID লিখুন এবং Continue তে ক্লিক করুন। এবার অনুমতির জন্য মালিক বা Admin নির্বাচন করুন এবং Continue তে ক্লিক করুন এবং Done করুন।
JSON ফাইল Upload করণ
চতুর্থ ধাপে, JSON ফাইল তৈরি করার জন্য থ্রি ডট মেনুতে ক্লিক করে Manage Keys নির্বাচন করুন এবং Ad Key তে ক্লিক করুন। Create New Key নির্বাচন করুন এবং ফাইল ডাউনলোড করে রাখুন । File আপলোডের PDF দেওয়া রইল আপনারাও নিতে পারেন । যা আপনাদের প্রয়োজন পড়বে।
Google Search Console এ Users এবং Permission Setting
এখানে আপনাকে আপনার ব্লগার সাইট টি বের করে Setting এ গিয়ে Users এবং Permission অপশন খুঁজে বের করতে হবে। তারপর Service Account Email কে Owner হিসেবে Add করতে হবে।
Google Colab সাইটে Notebook UploadGoogle Chrome ব্রাউজারে গিয়ে Google Colab ওয়েবসাইটে যান। উপরের বাম কোণে "ফাইল" বিকল্পে ক্লিক করুন এবং "আপলোড নোটবুক" নির্বাচন করুন।
Google Drive সংযোগ করণ
Google Colab আপনাকে আপনার গুগল ড্রাইভ অ্যাকাউন্টের সাথে সংযোগ করতে বলবে। আপনার ড্রাইভে অ্যাক্সেসের অনুমতি দিন। একবার সংযুক্ত হয়ে গেলে, আপনি বাম দিকে একটি Play Icon দেখতে পাবেন। সবকিছু সঠিকভাবে সেট আপ করা হয়েছে তা নিশ্চিত করতে এটিতে ক্লিক করুন।
গুগল ড্রাইভে JSON ফাইল আপলোড করা গুগল কোলাব গুগল ড্রাইভের সাথে সংযুক্ত হয়ে গেলে গুগল ড্রাইভে, "মাই ড্রাইভ" এ নেভিগেট করুন এবং "আপলোড" এ ক্লিক করে ফাইল কপি করুন।
Google Colab এ API Key Path আপডেট করণ
'KEY_FILE='path_to_your_service_account_key.json' এটি গুগল কোলাবে আপনার পরিষেবা অ্যাকাউন্টের মাধ্যমে API অনুরোধ গুলি প্রমাণী করণ করতে সক্ষম করে।
Post Indexing করণ
আপনার লেখা ইউনিক, কপিরাইট ফ্রি ও অরিজিনাল পোস্ট গুলিকে Index করার জন্য API এ অনুরোধ পাঠানো হয়।
আপনার পোস্টের URL পেস্ট করণ
আপনি যে প্রতিটি পোস্টকে Index করতে চান তার জন্য, আপনার Google Colab এ পোস্টের URL পেস্ট করুন। প্রতিটি পোস্টের জন্য API অনুরোধ করতে লিখিত কোডটি ব্যবহার করুন:
এখন Google Colab কোডটি কার্যকর করুন
Google Colab এর Play Button এ ক্লিক করে কোডটি চলমান করুন । এটি নতুন বা আপডেট হওয়া পোস্ট গুলো সম্পর্কে Google কে অবহিত করবে আর তাৎক্ষণিক ভাবে তা Indexing করার অনুমতি দেবে। Post Indexing Status ইনডেক্সিং স্ট্যাটাস যাচাই করুন।
API এ অনুরোধ পাঠানোর পর, আপনার পোস্ট সফলভাবে Indexing হয়েছে কিনা তা যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যা কিনা Google ADSense এর জন্য প্রয়োজনীয় শর্ত হিসেবে পূরণ করে ।
আর সব কন্টেন্ট গ্রুলো Indexing হলে এডসেন্স পাওয়ার জন্য শতভাগ আশা মনে করা যায়। যদি সবকিছু ঠিকঠাক কাজ করে, তাহলে Google Search Console এ একটি নিশ্চিতকরণ দেখতে পাবেন যে পোস্ট গুলো ইনডেক্স করা হয়েছে।
Post Indexing API ব্যবহারের সুবিধা
এতে Blogger বা Wordpress জন্য বেশ কিছু সুবিধা প্রদান করে তা নিচে আপনাদের অবগতির জন্য উল্লেখ করানো হলো:
দ্রুত Indexing: নতুন বা আপডেট করা কন্টেন্ট সম্পর্কে তাৎক্ষণিক ভাবে Google কে অবহিত করা যায়।
উন্নত SEO: নিশ্চিত করুন যে আপনার পোস্টগুলি দ্রুত অনুসন্ধান ফলাফলে প্রদর্শিত হবে, যা আরও Organic বা জৈব ট্র্যাফিকের দিকে পরিচালিত হতে পারে।
উন্নত Crawl দক্ষতা: Google গুরুত্বপূর্ণ পৃষ্ঠাগুলিকে অগ্রাধিকার দিতে পারে এই নিশ্চিত করে যে সেগুলি আরও ঘন ঘন ক্রল করা দরকার।
সময় নষ্ট করার প্রয়োজন নেই: গুগল বট আপনার পোস্ট গুলি স্বাভাবিক ভাবে আবিষ্কার করার জন্য আর অপেক্ষা করতে হবে না।
এই পদ্ধতি বাস্তবায়ন হয়েছে এই মর্মে আপনি নিশ্চিত হবেন যে, আপনার ব্লগ পোস্ট গুলো ২০২৬ সালে ডিজিটাল দৃশ্যপটে প্রতিযোগিতা মূলক প্রথম রেঙ্কে স্থান পেয়েছ।
উপসংহার
শেষে, এই কথা বলতে হয় যে, SEO বাড়ানোর জন্য, Google এ প্রথম রেঙ্কে স্থান নেওয়ার জন্য, অর্গানিক ট্রাফিক বৃদ্ধি করার জন্য এবং User বাড়ানোর জন্য এই পদক্ষেপটি অনুকরণীয়।
এতে আপনি দ্রুত ইনটেক্স করে নতুন নতুন তথ্য ও প্রযুক্তিগত কৌশল গুলো সবার মাঝে জানাতে পারছেন। তাই আপনারাও এই পদ্ধতি অনুকরণ করে গুগলে ইনডেক্স করে নিন এবং নতুন নতুন তথ্য ও প্রযুক্তিগত কৌশল গুলো জানিয়ে দিন পৃথিবীর সবাইকে। ধন্যবাদ।
