
HTML Tag কী
HTML বা এইচটিএমএল এর পুরো নাম HyperText Markup Language , যা বিভিন্ন নির্দেশনা প্রয়োজন মতো দিয়ে থাকে । যখন যা যা করতে হবে তা নির্দিষ্ট ভাবে বলে দেয়। এগুলোই সাধারণত HTML Tag হিসেবে বিবেচিত হয়।
এগুলো < > (এঙ্গেল ব্র্যাকেট) এর ভিতরে যখন যা নির্দেশ মত ব্যবহৃত হয়। তাহলে HTML Tag হলো <> প্রতিক বা চিহ্ন।
HTML Tag হলো এমন কতগুলো বিশেষ কোড বা নির্দেশক যা ওয়েব ব্রাউজারকে বলে যে, কোন লেখা, ছবি, লিংক বা অংশ কিভাবে দেখাতে হবে। আরো বলা যায়, ওয়েব পেজের স্ট্রাকচার কেমন হবে।
HTML Tag এর বিভিন্ন প্রয়োগ
আপনাকে ওপেনিং ট্যাগ লিখলে এর শেষে ক্লোজিং ট্যাগও দিতে হবে। আর মধ্যখানে অর্থাৎ ওপেনিং ট্যাগ ও ক্লোজিং ট্যাগের মাঝে কন্টেন্টের বিষয়বস্তু লিখলে HTML Tag টি এমন হবে যেমন:
<h1 >কনটেন্টের বিষয়বস্তু</h1>
আবার , এই কন্টেন্টের বিষয় বস্তুর উপর একটি প্যারাগ্রাফ লিখলে তা এভাবে প্রকাশ করতে হয়। আর Tag টি এভাবে লিখতে হয়।
< p>কন্টেন্টের বিষয়বস্তুর উপর অনুচ্ছেদ </p>
<img> - ছবি বা ইমেজ সংযুক্ত করতে এই Tag টি ব্যবহার করা হয়। কনটেন্ট লেখার প্রথমেই ছবি যুক্ত করতে এভাবে ব্যবহার করা যায়।
<img src="image.jpg" alt="description">।
<a> - এক সাইটের সঙ্গে অন্য সাইটের লিংক সংযুক্ত করতে এই HTML Tag ব্যবহার করা হয়।
<b> বা <strong> - কোন লেখাকে বোল্ড (Bold) বা মোটা করতে এই HTML Tag কাজে লাগে।
<i> বা <em> - লেখাকে ইটালিক (Italic) বা বাঁকা করতে ব্যবহৃত হয় ।
<u> - লেখার নিচ দিয়ে আন্ডার লাইন (Underline) দিতে এর ব্যবহার করা হয়।
<br> - এটা কে Empty Tagও বলা হয় । এটা নতুন লাইন বা লাইন ব্রেক তৈরি করতে ব্যবহৃত হয় ।
<hr> - এই ট্যাগ অনুভূমিক (Horizontal Rule) টানতে দরকার লাগে ।
<a> - হাইপার লিংক (Hyper Link) তৈরি করতে (<a> href="url">link text</a>) ব্যবহার করা হয়।
<ul> - Unordered List বা তালিকা কন্টেন্টেের বুলেট পয়েন্ট লিখতে এই Tag টি ব্যবহার করা হয়।
<ol> - Ordered List বা নাম্বারিং তালিকা তৈরি করতে এটা ক কাজে লাগে।
<li> - List Item বা তালিকার Element বা উপকরণ নির্দেশ করতে এই Tag ব্যবহার করা হয়।
<div> - কন্টেইনার স্ট্রাকচার (Container Structur) এই সেকশনটি তৈরি করতে ব্যবহৃত হয়।
<span> - এই ট্যাগ লাইনের ভেতরের ছোট টেক্সট বা অংশ স্টাইল করতে ব্যবহার করা হয়। একে ইনলাইন-লেভেলও (Inline Level) বলা হয়।
<form> - Form তৈরিতে এই Tag ব্যবহার করা হয়।
<table> - টেবিল বা সারণী (Table) তৈরিতে এই Tag কাজে লাগে।
<input> - ফর্মের বিভিন্ন ইনপুট ফিল্ড যেমন - text, password, checkbox তৈরিতে ব্যবহার করা হয়।
<button> - Clickable Button তৈরি করতে এই Tag ব্যবহৃত হয়।
<tr>, <th>, <td> - টেবিলের রো, হেডার এবং ডেটা সেল তৈরিতে এই Tag ব্যবহার করবেন।
কন্টেন্ট রাইটার দের HTML Tag ব্যবহারের সুবিধা গুলো কি কি
✅ SEO কে সঠিক ভাবে কাস্টমাইজ করতে সাহায্য করে।
✅ এর সাহায্যে ওয়েব পেজের ট্যামপ্লেট বা থিম তৈরি করা যায়।
✅ ইন্টারনাল ও এক্সটারনাল লিঙ্ক গুলো একটির সাথে আরেকটি লিংক সংযুক্ত করা যায়।
✅ HTML এর ওজন হালকা হওয়ায় ওয়েব সাইটের পেজ সহজেই লোড নেয়।
✅ আবার এর সাহায্যে ওয়েব সাইটের আকর্ষণীয় ডিজাইন তৈরি করা যায়।
✅ ওয়েবসাইটের Landing Page তৈরি করা হয়।
✅ AdSense Ready Blog Structure বানানো হয়।
✅ Freelancing কাজ শুরু করে মাসে মাসে টাকা করা যায়।
✅ ব্যানার,ওয়েব ফর্ম ডিজাইন করা যায়।
✅ থার্ড পার্টি অ্যাপ্লিকেশন গুলো ব্যবহার করে ভিডিও বা অডিও যুক্ত করা যায়।
✅ ক্যানভাস ফিচারের সাহায্যে আকর্ষণীয় টু ডাইমেনশনাল ড্রইং এর কাজ করা যায়।
✅ জিও লোকেশন ব্যবহার করে ভিজিটররা ওয়েব এপ্লিকেশনের মাধ্যমে তাদের অবস্থান জেনে নিয়ে শেয়ার করতে পারেন।
✅ বিভিন্ন ধরনের ফরমেট করা হয়।
কন্টেন্ট রাইটার দের HTML Tag ব্যবহারের অসুবিধা
যদিও কন্টেন্ট রাইটার দের HTML Tag এর বিপুল পরিমাণ সুবিধা দেখা যায়; কিন্তু এর কিছু অসুবিধাও লক্ষ্য করা যায় ।
তবে সুবিধা থেকে অসুবিধার পরিমাণ খুব কম হওয়ায় এটির সুবিধা বেশিই বলা যায়। নিচে কয়েকটি অসুবিধার প্রয়োগ লক্ষ্য করা যায়।
❌ ভুল ক্লোজিং ট্যাগ ব্যবহারের কারণে সম্পূর্ণ ওয়েব সাইটের ডিজাইন আলাদা হয়ে যেতে পারে ফলে ডিজাইনে ভুলের ঝুঁকির মাত্রা বেড়ে যায়।
❌ HTML Tag সাধারণত স্ট্যাটিক কন্টেন্টের জন্য যা ডায়নামিক ফিচারের জন্য নয়।
❌ অনেক বেশি Tag ব্যবহারের ফলে এডিটর ওয়েব সাইট পেজ স্ক্রিনের লেখা, ছবি ,পড়া ইত্যাদি বুঝতে অসুবিধা বোধ করে।
তাই কন্টেন্ট রাইটার দের Tag ব্যবহারের মৌলিক বা বেসিক ধারণা থাকা একান্ত জরুরী। তা নাহলে সার্চ ইঞ্জিন (SE) ও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) এ প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। আর এতে ওয়েব সাইট ডেভেলপার দের মাঝে বিঘ্ন সৃষ্টি হতে পারে।
HTML Tag তবুও কেন এত গুরুত্বপূর্ণ
বর্তমান তথ্য-প্রযুক্তি ও ডিজিটাল যুগে HTML Tag ছাড়া কোন কিছুই ভাবাই যায় না । এর মাধ্যমে ওয়েব ডেভেলপার গণ তাদের চিন্তাধারা, আবেগ, কল্পনা ইত্যাদির সংমিশ্রণ করে নতুন রূপে ডিজাইন তৈরি করেন । এছাড়াও এর বিভিন্ন গুরুত্ব আপনাদের সামনে আমার এই সামান্য লেখাটুকু দ্বারা তুলে ধরা হলো:
ওয়েব ডেভলপাররা এই এইচটিএমএল ট্যাগ (HTML Tag) এর সাহায্যে ওয়েব সাইটের গঠন বা কাঠামো ডিজাইন আকর্ষণীয় করে তোলেন।
এর সাহায্যে কোন পেজের ভিতরে লেখা, ছবি, অঙ্কন, লিংক, টেবিল , ফরম এবং অন্যান্য উপাদান সুন্দর ও আকর্ষণীয় করে সাজান।
ওয়েব ডেভেলপার গণ header, nav, section, article এবং footer এর মতো Semantic Tag ব্যবহার করে ওয়েব সাইট এর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO), responsive ও ফ্রেন্ডলি করে ফেলেন।
এছাড়া Meta Tag,Title Tag,Heading Tag (H1–H6),Image Alt Attribute এবং Structured ব্যবহারের ফলে কনটেন্ট কে আকর্ষণীয় করে তোলেন এবং ভিউওয়ার দের কাছে এটা অত্যন্ত আকর্ষণীয় হয়ে যায় ।
এর ফলে ওয়েব সাইটের অর্গানিক বা জৈব ট্রাফিক বেড়ে গিয়ে রেংকিং এ প্রথম সারিতে নিয়ে যায় এবং search resultও ত্বরান্বিত হয় ।
পরিশেষে এটাই বলা যায় যে, HTML Tag হল ওয়েব ডেভেলপমেন্টের কঙ্কাল যা দিয়ে সহজেই একজন ওয়েব ডেভেলপার কন্টেন্ট, ডিজাইন, ব্লগিং , ডিজিটাল মার্কেটিং ইত্যাদি জগতে প্রবেশ করে।
এই HTML Tag হল ওয়েব প্রযুক্তি শেখার এক প্রাথমিক ধাপ এতে কোন সন্দেহ নেই । তাই বর্তমান, আধুনিক, তথ্য ও প্রযুক্তি এবং ডিজিটাল যুগে একজন সফল ওয়েব ডেভেলপার এর জীবনে HTML Tag এর মাধ্যমে কন্টেন্ট লেখা শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।